সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ

ময়মনসিংহে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ

 ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহে ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের কমিশনার ফারাহ শাম্মী (এনডিসি)।
 

স্বাগত বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. কামরুল হুদা জানান, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকৃত মোট ৫০৭ জন কৃতি শিক্ষার্থীকে এ বৃত্তির আওতায় চেক প্রদান করা হবে। এর মধ্যে এইচএসসি/সমমান পর্যায়ের শিক্ষার্থীরা ৭ হাজার টাকা এবং এসএসসি/সমমান পর্যায়ের শিক্ষার্থীরা ৫ হাজার টাকা করে বৃত্তি পাবেন। আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত শিক্ষার্থীরা ময়মনসিংহ জেলা পরিষদ থেকে বৃত্তির চেক গ্রহণ করতে পারবেন।
 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে তোমরাই হবে প্রধান শক্তি।
 

সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার বলেন, এই বৃত্তি চেক তোমাদের ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও অধ্যবসায় বজায় রাখলে সাফল্য অর্জন সম্ভব।
 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাত থেকে কৃতি শিক্ষার্থীরা বৃত্তির চেক গ্রহণ করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।