শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ত্রিশালের আওয়ামী লীগ নেতা হারুন মেম্বার আর নেই

ত্রিশালের আওয়ামী লীগ নেতা হারুন মেম্বার আর নেই

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামে দীর্ঘদিন ধরে সক্রিয় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী জনাব হারুন অর রশিদ (হারুন মেম্বার) ইন্তেকাল করেছেন।
 

মরহুম হারুন মেম্বার ছিলেন বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ কমিটির সদস্য, ধলা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সাবেক সভাপতি, ধলা বাজার ব্যবসায়ী সমিতি ও ধলা বাজার মসজিদ কমিটির সক্রিয় সদস্য। এছাড়াও তিনি মেসার্স সূর্যমুখী মৎস্য হ্যাচারী ও নার্সারির প্রোপাইটার এবং বালিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হিসেবে দীর্ঘদিন জনসেবা করেছেন।
 

৬৪ বছর বয়সী মরহুম দীর্ঘদিন জটিল ও কঠিন রোগে ভুগছিলেন এবং ২২ ডিসেম্বর সোমবার বিকেল ৩.৩০ ঘটিকায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 

আজ মঙ্গলবার বিকেলে ধলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, সন্তান, ভাইবোন, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।