শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৩:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কুড়িগ্রামে উঠান বৈঠক

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কুড়িগ্রামে উঠান বৈঠক

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):



আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ এসব বৈঠকে অংশ নেন।

 

রাজিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন। একই সঙ্গে গণভোটে অংশগ্রহণের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এসময় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণে প্রশাসনের প্রস্তুতি ও ভূমিকা সম্পর্কেও ভোটারদের অবহিত করা হয়।
 

উঠান বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজিবপুর ও রৌমারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।