বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে পটিয়ায় স্মারকলিপি

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে পটিয়ায় স্মারকলিপি

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে পটিয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে এটি গ্রহণ করা হয়।

এ সময় বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানার নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সিনিয়র সাংবাদিক মো. কাওসার, উপজেলা সাধারণ সম্পাদক এস এম জুয়েল, সহ-সভাপতি ফারুকুর রহমান বিনজু, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব নুর মোহাম্মদও উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বিএমএসএফের ১৪ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের জাতীয় তালিকা তৈরি এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সকল পেশাদার সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।