সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ

পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ

পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাতে এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ নামক সেবাবক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে।

 

এছাড়া, নির্বাচিত প্রার্থীরা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা তাদের স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজ প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন। এদিকে, এনটিআরসিএর পরিচালক কাজী কামরুল আহছানের স্বাক্ষরিত করা বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য ও নির্বাচিতদের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

 

এতে বলা হয়, পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের মেধা, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও শূন্যপদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। তবে, উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকায় সহকারী মৌলভি ও সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) পদে কাউকে সুপারিশ করা হয়নি।

 

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে নিবন্ধন পরীক্ষার সনদ, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি আগামী ৭ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) এনটিআরসি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়াএ কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে।

 

নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত সব প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তী সময়ে এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।