সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ওসমান হাদি হত্যার বিচার না হলে বিচারব্যবস্থার ওপর আস্থা থাকবে না: সারজিস

ওসমান হাদি হত্যার বিচার না হলে বিচারব্যবস্থার ওপর আস্থা থাকবে না: সারজিস

নিজস্ব প্রতিবেদক

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার না হলে দেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আস্থা নষ্ট হয়ে যাবে।
 

শুক্রবার লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিক, মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
 

সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ জীবন দিয়েছেন। এরপরও যদি একজন মানুষকে এভাবে গুলি করে হত্যা করা হয়, তাহলে বুঝতে হবে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি।
 

তিনি বলেন, দল ও মতের পার্থক্য থাকলেও বিবেকের জায়গায় সবাইকে এক থাকতে হবে। সত্যকে সত্য, ন্যায়কে ন্যায় এবং ভালোকে ভালো বলার সাহস যেমন থাকতে হবে, তেমনি মিথ্যা, অন্যায় ও জুলুমের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে।
 

ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সারজিস বলেন, রাষ্ট্রকে প্রতিটি নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। শুধু আলোচিত বা পরিচিত ব্যক্তির কোনো ঘটনার বিচার করলেই হবে না; একজন অটোচালক, কৃষক কিংবা সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হলেও রাষ্ট্রকে তার বিচার নিশ্চিত করতে হবে।
 

তিনি আরও বলেন, একজন মানুষ যে পেশারই হোন, যে দলেরই হোন কিংবা যে ধর্মেরই অনুসারী হোন—তার সঙ্গে অন্যায় হলে রাষ্ট্রের দায়িত্ব তাকে ন্যায়বিচার দেওয়া। তারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে দল-মত ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে।
 

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গে সারজিস আলম বলেন, হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ন্যায়, ইনসাফ ও মর্যাদার পক্ষে কথা বলেছেন। তাই তার হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
 

সারজিস বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি, সহযোগী ও চক্রান্তকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এই হত্যার বিচার না হলে মানুষের বিচারব্যবস্থার ওপর আস্থা আরও গভীরভাবে ক্ষতিগ্রস্ত হবে।
 

দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ইনসাফভিত্তিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি এ কাজে সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।