বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়িতে কমিউনিটি-ভিত্তিক পর্যটন উন্নয়নে কর্মশালা

খাগড়াছড়িতে কমিউনিটি-ভিত্তিক পর্যটন উন্নয়নে কর্মশালা

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:


খাগড়াছড়িতে কমিউনিটি-ভিত্তিক পর্যটনকে আরও এগিয়ে নিতে করণীয় নির্ধারণে ট্যুর অপারেটর, ফটোগ্রাফার, পরিবহন মালিক, হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ী ও স্থানীয় অংশীজনদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জাবারাং কল্যাণ সমিতির রিসোর্স সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। ProGRESS–ILO বাংলাদেশ-এর সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি এফজিডি আকারে কর্মশালাটি আয়োজন করে।

 

কর্মশালায় খাগড়াছড়িকে কীভাবে বিশ্ব দরবারে কমিউনিটি-ভিত্তিক পর্যটনের একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরা হয়। পাশাপাশি জেলায় আগত পর্যটকদের জন্য সেবার মান উন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 

ProGRESS–ILO বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক দয়ানন্দ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক, প্রথম আলোর জেলা প্রতিনিধি জয়ন্তী দেওয়ান, ProGRESS–ILO বাংলাদেশ প্রোগ্রাম অফিসার রিটেন তালুকদার, কমিউনিটি মোবিলাইজেশন অফিসার হিরন ত্রিপুরা, মানকুমারী চাকমা, মংশিনু মারমা, চিত্রশিল্পীসহ পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

আয়োজকরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে টেকসই পর্যটন উন্নয়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।