রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

চট্টগ্রামে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩

চট্টগ্রামে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি:-

 

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী আপন ভাই-বোন, তারা দোহাজারীর জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।
 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী পূববী পরিবহনের একটি বাস পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষার্থী ও রিকশাচালক প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় আরেক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।
 

নিহত দুই শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী ছিলেন। সকালবেলা কোচিং ক্লাসে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন। নিহতরা হলেন ৭ম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দীন আদিল (১২) ও ৯ম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা রিজভী (১৫)। এছাড়া, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রিকশাচালক রুহুল আমিন (৪৫)।
 

এ ঘটনায় কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।
 

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। তাদের দাবি, সড়কে পর্যাপ্ত গতিরোধক (স্পিড ব্রেকার) না থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে, ফলে বহু পরিবার সন্তানহারা হচ্ছে। প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ রাখার পর যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।