সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৩:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুষ্টিয়ায় সমন্বয়কের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কুষ্টিয়ায় সমন্বয়কের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:-

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জামায়াত ও বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার দুপুরে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগীপাড়ায়।
 

এ ঘটনার পর বিকেলে সংবাদ সম্মেলন করে হামলা ও লুটের অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও বিএনপি নেতারা। তারা অভিযোগ করেছেন যে, আলী ও তার বাবা আবদুস সামাদ পাখি কুমারখালীতে চাঁদাবাজি এবং পুলিশ ব্যবহার করে আসামি বাণিজ্যের সঙ্গে যুক্ত। কুমারখালী পৌর শিশুপার্ক-এলংগী সড়কের ধারে সমন্বয়ক আলীর বাড়িতে পুলিশের নিরাপত্তা টহলও দেখা যায়।
 

মোবাইল ফোনে সমন্বয়ক আলী জানান, তার বাবা ও জামায়াত-বিএনপির মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে, যার জেরে তারা তাদের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। আলী বলেন, তিনি পাল্টা সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, নিজেকে পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দাবি করে আলীর বাবা আবদুস সামাদ পাখি বলেন, বিএনপি-জামায়াতের কিছু নেতা ফ্যাসিবাদের দোসরদের বাঁচানোর চেষ্টা করছেন এবং প্রতিবাদ করায় তারা তার বাড়িতে হামলা চালিয়েছেন।
 

এলংগী এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হোসেন, যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ প্রমুখ।
 

লিখিত বক্তব্যে জামায়াত নেতা আফজাল হোসাইন অভিযোগ করেন, আলী ও তার বাবা চাঁদাবাজি, গড়াই নদীর বালুরঘাট দখল এবং পুলিশ দিয়ে নিরীহ মানুষকে গ্রেপ্তার করে ত্রাস সৃষ্টি করছেন। তারা সমন্বয়ক আলীকে তার পদ থেকে সরানো এবং চাঁদাবাজ পাখি গ্রেপ্তারের দাবি জানান।
 

এ বিষয়ে কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, আসামি বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন। তবে আলীর বাবা আবদুস সামাদ পাখির বিরুদ্ধে কুমারখালী, ঢাকাসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে এবং তিনি জামিনে রয়েছেন।