বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান পদে মাম্যাচিং মার্মাকে চান পাহাড়ি-বাঙালি সর্বস্তরের মানুষ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান পদে মাম্যাচিং মার্মাকে চান পাহাড়ি-বাঙালি সর্বস্তরের মানুষ

বান্দরবান প্রতিনিধি:

 

ত্যাগ, সাহসিকতা ও নেতৃত্বগুণে আস্থার প্রতীক হিসেবে পাহাড়ি জনপদের রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত এক নাম মাম্যাচিং মার্মা। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক। এর আগে বান্দরবান জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

দলের নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি সংগঠনকে ধরে রেখেছেন দৃঢ়ভাবে। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা সাত বছর বান্দরবান জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে পাহাড়ি অঞ্চলে দলকে সাংগঠনিকভাবে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখেন। ইউনিয়ন থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম জোরদারে নিয়মিত মাঠে ছিলেন তিনি।

 

জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে মাঠপর্যায়ে প্রস্তুতি নেন। দলীয় সূত্রের দাবি, ব্যক্তিগত প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে বান্দরবান-৩০০ আসনে দলের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এর ফলে দীর্ঘদিন পর এ আসনে বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হয় বলে নেতাকর্মীরা উল্লেখ করেন।

 

সমর্থকদের মতে, সততা, অভিজ্ঞতা ও সংগঠনের প্রতি নিষ্ঠার কারণে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের কাছেই তিনি গ্রহণযোগ্য। বিরোধী রাজনীতির সময় একাধিক মামলার আসামি হলেও রাজনৈতিকভাবে সক্রিয় থেকেছেন। তিন পার্বত্য জেলার মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি অন্যতম বলে দলীয় নেতারা দাবি করেন।

 

এ প্রেক্ষাপটে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-এর চেয়ারম্যান পদে তাকে দেখতে চান বলে জানিয়েছেন বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। দলীয় সূত্রের আশা, এ দায়িত্ব পেলে তার অভিজ্ঞ নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।