সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান ওয়াসিফুলসহ ২৩ জনের জামিন বহাল

সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান ওয়াসিফুলসহ ২৩ জনের জামিন বহাল

ঢাকা প্রেস নিউজ

 

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জন জামিনে থাকবেন।
 

রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

 

গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে কিশোরগঞ্জের আমিনুল ইসলাম (৬৫), ফরিদপুরের বেলাল হোসেন (৬০) এবং বগুড়ার তাজুল ইসলাম নিহত হন। এছাড়া, উভয় পক্ষের অন্তত ৫০ জন মুসল্লি আহত হন।
 

এরপর ১৯ ডিসেম্বর, মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়।

 

৮ জানুয়ারি, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে হাইকোর্ট জামিন দেন, যা পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত বহাল থাকে। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরুদ্ধে আপিল করলে, আপিল বিভাগ তা বহাল রাখার সিদ্ধান্ত দেন।
 

আসামিপক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।