শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৫:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত-করদাতাদের সচেতনতা বাড়াতে বিশেষ সেমিনার আয়োজন

কুমিল্লায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত-করদাতাদের সচেতনতা বাড়াতে বিশেষ সেমিনার আয়োজন

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ

 

‘সময়মতো নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দিব’ প্রতিপাদ্যে কুমিল্লায় পালিত হচ্ছে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। এ উপলক্ষে বুধবার সকালে নগরীর ঝাউতলার হোটেল এলিট প্যালেসে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার উদ্যোগে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার মো. আবদুস সোবহান। সেমিনারের সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আব্দুল মান্নান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল নোয়াখালীর কর কমিশনার শাহ্ মুহাম্মদ ইত্তেদা হাসান এবং কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি জামাল আহমেদ।
 

স্বাগত বক্তব্য দেন যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার নিতীশ বিশ্বাস। সেমিনারে কমিশনারেটের বিভাগীয় কর্মকর্তা, সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সেক্টরের অংশীজন ও সাংবাদিকরা অংশ নেন।
 

বক্তারা বলেন, সঠিকভাবে ভ্যাট নিবন্ধন ও ভ্যাট পরিশোধ প্রক্রিয়াকে সহজ ও উৎসাহব্যঞ্জক করতে কমিশনারেট বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারা আরও উল্লেখ করেন, কেনাকাটার সময় ভ্যাট চালান গ্রহণে ক্রেতাদের সচেতনতা বাড়লে ভ্যাট ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।
 

দেশের টেকসই উন্নয়নে করদাতা, ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বিজয়ের মাসে আয়োজিত এই কর্মসূচি ভ্যাট সংক্রান্ত সচেতনতা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।