সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২২:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

দুই ঘণ্টার চেষ্টায় জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

দুই ঘণ্টার চেষ্টায় জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত জামান টাওয়ারে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
 

বুধবার সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল, যার মধ্যে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বাকি ৫টি ইউনিট অপেক্ষায় ছিল, তবে তাদের কোন কাজ করতে হয়নি।
 

এছাড়া, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। তিনি জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ড্যাম্পিং ডাউন কাজ চলছে।
 

এর আগে, বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটির চারতলা ও পাঁচতলায় আগুন লাগলে ফায়ার সার্ভিস সদস্যরা দুই জন পুরুষকে জীবিত উদ্ধার করেন।