বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪১:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেল চারটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা মো. আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের টুঙ্গিপাড়া প্রতিনিধি শওকত হোসেন মুকুল নির্বাচিত হয়েছেন।

ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে ইউএনও জহিরুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন, প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করেন।

নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এদিকে, নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়েছে। কমিটির সহ-সভাপতি পদে ওয়াহিদুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শ্রী সমেস বৈরাগী ও দিলীপ মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ বিএম শামীম, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক হাফিজা বেগম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম বাঁধন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. ফারুক হোসেনসহ অন্যান্যরা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রেস ক্লাবের কার্যক্রমে গতি আসবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও স্থানীয় গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।