শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:০০:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মায়ানমার নাগরিকসহ দুই চোরাকারবারি আটক

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মায়ানমার নাগরিকসহ দুই চোরাকারবারি আটক

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে এক মায়ানমার নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন ধরনের বাংলাদেশি চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ৩৭/২ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ী বিওপির গেটসংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।
 

আটক ব্যক্তিরা হলেন— মায়ানমারের মংডু জেলার দাইক গ্রামের আই জান তুনের ছেলে ন্যেয়ই জাউ (৩৮) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ী এলাকার কালাইয়া তংচংঙ্গ্যার ছেলে ছৈপুচিং তংচংঙ্গ্যা (২০)।
 

বিজিবি সূত্র জানায়, আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মালামালসহ তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
 

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, বিজিবি কেবল সীমান্ত পাহারার দায়িত্বই পালন করছে না, একই সঙ্গে মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দৃঢ়ভাবে কাজ করছে। সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে। এতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।