শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাইজভাণ্ডার শরীফে ‘শোকর’ ম্যাগাজিন ও সুফিবাদ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন।

মাইজভাণ্ডার শরীফে ‘শোকর’ ম্যাগাজিন ও সুফিবাদ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন।

ধ্রুব নক্ষত্র বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:-

 


গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ২০০তম জন্মবার্ষিকী ও ১২০তম ওরশ শরিফ উপলক্ষ্যে মাইজভাণ্ডার দরবার শরিফে ‘শোকর’ ম্যাগাজিন এবং ‘সুফিবাদের আলোকে সালাত ও কামেল মুর্শিদের অপরিহার্যতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।


​গত ৯ মাঘ দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)-এর গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন, রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) বই দুটির মোড়ক উন্মোচন করেন।


​এ সময় উপস্থিত ছিলেন বইটির লেখক মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, প্রকাশক ও শোকর ম্যাগাজিনের সম্পাদক মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ রফিক এবং মোহাম্মদ আজম।


​বইটি শীঘ্রই শোকর এ মওলা মনজিল-এ পাওয়া যাবে বলে জানানো হয়েছে।