মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘুম ভাঙার পর যেসব কাজ করবেন না

ঘুম ভাঙার পর যেসব কাজ করবেন না

পুরো দিনটা সুন্দর ফুরফুরে কাটাতে কে না চায়। তবে তার জন্যে চাই সুন্দর শুরু। তাই সকালটা ভীষণ গুরুত্বপূর্ণ। সকালের কিছু অভ্যাস যেমন আপনার দিনটি সুন্দর করে তুলবে তেমনি কিছু বদভ্যাস দিন করে তুলতে পারে বাজে। চলুন জেনে আসি বদভ্যাসগুলো:

*ঘুম ভাঙার পর পা সোজা করে হাত টানটান করে কিছুক্ষণ শুয়ে থাকলে ঘুমের একঘেয়েমি কেটে যাবে। সারাদিন ফুরফুরে মেজাজে থাকতে পারবেন। 
*ঘুম থেকে ওঠার পর ফোন ধরবেন না। মুখ ধোয়া বা অন্যান্য কাজ করুন। ফোন বা টেকনোলজি আমাদের অজান্তেই স্ট্রেস হরমোন নির্গত করে। এটি কাঙ্ক্ষিত নয়। 
*ঘুম ভাঙার পর বিছানা অগোছালো রাখবেন না। কারণ আপনি হয়তো দ্রুত অফিসে চলে যাবেন। ফেরার পর ক্লান্ত অবস্থায় অগোছালো বিছানা দেখলে স্ট্রেস আরো বাড়বে৷ 
*ঘুম ভাঙার পর আমেরিকানদের মতো কফি বা চা খাওয়ার বদভ্যাস না করাই ভালো। কারণ সকাল শুরু হবে খালি পেটে পানি পান করে। শুরুতেই কফি খেয়ে ডিহাইড্রেশনের পথ সুগম করবেন না। 
*ঘরে আলোর ব্যবস্থা এমনভাবে করবেন যাতে সকালে উঠেই মোবাইলে ঘড়ি দেখতে না হয়। 
*ঘুম ভাঙার পর ধীরেসুস্থে ঘুমের আড়ষ্ঠতা কাটান। সঙ্গে সঙ্গে জিমে দৌড় দেবেন না।