শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ

নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রামে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় ৪০ জন সুবিধাভোগী কৃষকের হাতে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মারফুদুল হক, কৃষি উপসহকারী কর্মকর্তারা এবং সুবিধাভোগী কৃষকবৃন্দ।