শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

গ্রেফতারকৃতরা হলেন—
১। শহিদুল ইসলাম (৫২), সাবেক সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা আওয়ামী লীগ
২। রাহাত আল ইমতিয়াজ (২৮), সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ
৩। ফাতেমা আলম (৪৫), সাধারণ সম্পাদক, রমনা থানা মহিলা আওয়ামী লীগ
৪। মো: আনোয়ার হোসেন (৫৪), সভাপতি, নিলখী ইউনিয়ন যুবলীগ, শিবচর, মাদারীপুর
৫। আবদুল্লাহ সিকদার (৪৫), সাধারণ সম্পাদক, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ, রামু, কক্সবাজার
৬। মো: আব্দুল্লাহ (৩১), উপ-ধর্মবিষয়ক সম্পাদক, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ
৭। ইসা আহমেদ (২৩), ওবিটি অ্যান্ড এসটিএম সদস্য, কেআইবি ও শী-শেল ইউনিট আওয়ামী লীগ
৮। আব্দুর রাজ্জাক (৪৩), সাধারণ সম্পাদক, ৩২ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ, মোহাম্মদপুর
৯। মো: এরশাদুল কবির আবিদ (৪২), কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, আওয়ামী লীগ।

 

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে আটক করা হয়।
 

  • রাত ৭টা ৩০ মিনিটে ফকিরাপুল এলাকা থেকে শহিদুল ইসলামকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।

  • রাত ৮টায় ধানমন্ডি থেকে রাহাত আল ইমতিয়াজকে আটক করে আরেকটি টিম।

  • রাত ৯টায় রমনা এলাকা থেকে ফাতেমা আলমকে গ্রেফতার করে ওয়ারী বিভাগ।

  • রাত ১১টা ১৫ মিনিটে খিলগাঁও তালতলা থেকে আনোয়ার হোসেনকে আটক করে ডিবি মতিঝিল বিভাগ।

  • রাত ১১টা ৪৫ মিনিটে শান্তিনগর থেকে আবদুল্লাহ সিকদারকে গ্রেফতার করে ওয়ারী বিভাগের টিম।

  • রাত ১১টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী এলাকা থেকে মো: আব্দুল্লাহকে আটক করে ডিবি সাইবার বিভাগ।
     

পরবর্তীতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) ভোররাতের অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
 

  • রাত ১২টা ৫৫ মিনিটে পূর্ব রায়েরবাজার থেকে আব্দুর রাজ্জাককে আটক করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ।

  • রাত ২টায় ঝিগাতলা থেকে ইসা আহমেদকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ।

  • ভোর ৫টা ১৫ মিনিটে মালিবাগ থেকে মো: এরশাদুল কবির আবিদকে আটক করে ডিবি সাইবার বিভাগ।
     

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।

সূত্র: ডিএমপি নিউজ।