রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ১২:০৬:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

কুমিল্লায় যুবক কুপিয়ে হত্যা: ১৬ আসামি, একজন গ্রেপ্তার

কুমিল্লায় যুবক কুপিয়ে হত্যা: ১৬ আসামি, একজন গ্রেপ্তার

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় শনিবার রাতে মহরম হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে এবং শ্বশুরবাড়ি কাটাবিলে ভাড়া থাকতেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, মহরম কাটাবিল থেকে পাথুরিয়া পাড়ার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে কাটাবিল মসজিদের সামনে ২০-২৫ জনের একটি দলে থাকা ব্যক্তি মোটরসাইকেলে থাকা অবস্থায় তাকে হঠাৎ কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এরপর পাশের একটি দোকানে আরও এলোপাথাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

রবিবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নিহতের বোন রুনু বেগম বাদী হয়ে ৯ জনকে নামজাদা ও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ প্রধান আসামি, কাটাবিল এলাকার শাহজাহানের ছেলে অপু (৩৫)-কে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
 

ওসি মোঃ মহিনুল ইসলাম জানান, নিহত মহরমের বিরুদ্ধে পূর্বে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও চুরি সংক্রান্ত মোট ১৮টি মামলা রয়েছে। ঘটনার পেছনের কারণ জানতে পুলিশ একাধিক টিম মাঠে কাজ করছে।