বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে অষ্টম শ্রেণির দুই কিশোরী অপহরণ: দুই যুবক কারাগারে

মুরাদনগরে অষ্টম শ্রেণির দুই কিশোরী অপহরণ: দুই যুবক কারাগারে

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগরে অষ্টম শ্রেণির দুই কিশোরীকে অপহরণের ঘটনায় মেহেদী হাসান (২০) ও জুনায়েদ (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত দুই কিশোরীকেও উদ্ধার করা হয়। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

 

শুক্রবার দুপুরে আদালতে হাজির করার পর বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

গ্রেপ্তার জুনায়েদ মুরাদনগর উপজেলা সদরের মধ্যপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে। অপরজন মেহেদী হাসান পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার সুবিল ফাইতাবাজ গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি বর্তমানে মুরাদনগর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে কৌশলে দুই কিশোরীকে অপহরণ করা হয়। পরে অভিযুক্তরা তাদের কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় নিয়ে যায়। রাতের দিকে তারা দেবিদ্বার উপজেলার চাপানগর এলাকায় অবস্থান নেয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চাপানগর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত দুই কিশোরীকেও উদ্ধার করা হয়।

 

মুরাদনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয়। দ্রুত অভিযানে নাবালিকাদের উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

 

অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।