সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রাথমিক বিদ্যালয় আবার খুলছে

প্রাথমিক বিদ্যালয় আবার খুলছে

ঢাকা প্রেস নিউজ


দেশের সব প্রাথমিক বিদ্যালয় আগামীকাল বুধবার থেকে পূর্ণদমে খুলে যাচ্ছে। সম্প্রতি ছাত্রদের আন্দোলনের জেরে বিদ্যালয় বন্ধ থাকলেও, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আগামীকাল থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।

 

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, এতদিন শ্রেণিকক্ষ খোলা থাকলেও পাঠদান বন্ধ ছিল। বুধবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
 

নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।