শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহর এলাকায় সর্বোচ্চ সতর্কতায় ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহর এলাকায় সর্বোচ্চ সতর্কতায় ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহর এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
 

অপরাধীরা যেন সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত ও শহরাঞ্চলে টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
 

এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শহরে ২টি এবং সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকায় ১৭টি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে তল্লাশি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি শহর এলাকায় অবস্থিত আরও ২টি চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর-এর নির্দেশনায় সব ধরনের কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এ সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।