সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২২:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নয়াপল্টনের জামান টাওয়ারে আগুনের সূত্রপাত ৬ তলার রেস্টুরেন্ট থেকে: ফায়ার সেফটি কার্যকর হয়নি, জানিয়েছে ফায়ার সার্ভিস

নয়াপল্টনের জামান টাওয়ারে আগুনের সূত্রপাত ৬ তলার রেস্টুরেন্ট থেকে: ফায়ার সেফটি কার্যকর হয়নি, জানিয়েছে ফায়ার সার্ভিস

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে বুধবার সকালে আগুন লাগার পর ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত ভবনটির ৬ তলার ঢাকা রেস্টুরেন্ট থেকে। যদিও ভবনটিতে ফায়ার সেফটি ব্যবস্থা ছিল, তবুও সেগুলি ঠিকভাবে কাজ করেনি।
 

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, ভেন্টিলেশনের সমস্যার কারণে আগুন এবং ধোঁয়া ৭, ৮, ৯ ও ১০ তলার মধ্যে ছড়িয়ে পড়ে। ধোঁয়া সিঁড়ি এবং বৈদ্যুতিক ডার্ক লাইনে ছড়িয়ে পড়েছিল।
 

তিনি আরও বলেন, যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তবুও বাইরের টিটিএল দিয়ে পানি দেয়া হয় এবং পরে ভবনের ভেতরে প্রবেশ করে অগ্নিনির্বাপণ করা হয়।
 

আগুনের সূত্রপাতের বিষয়ে ছালেহ উদ্দিন জানান, আগুনের সূত্রপাত ৬ তলার ঢাকা রেস্টুরেন্ট থেকে হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, ১০ তলা থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 

তিনি আরও বলেন, "জামান টাওয়ারে বারবার আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে," বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।