সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:১০:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি:-

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও কুমারখালী কমিটির আট নেতা বহিষ্কার এবং পাঁচজনকে শোকজ করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের পর, গতকাল মঙ্গলবার রাতে জেলা শাখার এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 

বহিষ্কৃত নেতারা হলেন:

  • কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান হিমু
  • সদস্য ইমরান খান রানা
  • কুমারখালী উপজেলা শাখার সংগঠক আতিকুল হাসান আসিফ
  • যুগ্ম সদস্যসচিব সাকিব হাসান সাব্বির
  • সদস্য রায়হান হোসেন, আপন, রাজু আহমেদ, রাতুল রায়হান
     

শোকজ প্রাপ্ত নেতারা হলেন:

  • কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান
  • সদস্য সাগর উদ্দিন, আমির হামজা
  • কুমারখালী উপজেলা শাখার সদস্যসচিব আসাদুজ্জামান খান আলী
  • যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন
     

তাদের তিন দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
 

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, "সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় আটজনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচজনকে শোকজ করা হয়েছে।"