মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:২৭:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যদি সুষ্ঠু ভোটে বিএনপি ক্ষমতায় আসে ৩১ দফা বাস্তবায়ন করা হবে; কুড়িগ্রামে তারেক জিয়া

যদি সুষ্ঠু ভোটে বিএনপি ক্ষমতায় আসে ৩১ দফা বাস্তবায়ন করা হবে; কুড়িগ্রামে তারেক জিয়া

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ব্যর্থ হবে সব অর্জন।
 

রংপুর বিভাগের তিন জেলা গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে মঙ্গলবার বিকেলে (২২ এপ্রিল) প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
 

তারেক রহমান বলেন,  'সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু পরিচয়কে নির্বাসনে পাঠিয়ে সবার অংশগ্রহণে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।'
 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে আগামী দশ বছরের মধ্যে একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক আর নেতৃত্ব প্রদানে সক্ষম তারুণ্য গড়তে চাই।'
 

দেশের উন্নয়ন-অগ্রগতিতে যত কাজ হয়েছে, এর ৭০ ভাগই বিএনপি আমলে হয়েছে বলে দাবি করেন তিনি।
 

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের সুদৃঢ় ঐক্য ধরে রাখতে হবে। সকল অশুভ শক্তিকে পরাজিত করে ইস্পাত-দৃঢ় ঐক্যের ভিত্তিতে আমাদের এগিয়ে যেতে হবে।’
 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি।’ তিনি বলেন, ‘বিএনপি অন্য কোনো প্রক্রিয়ায় স্বৈরাচারের পরিবর্তন প্রত্যাশা করেনি। বরাবরই আমরা বলেছি, ফয়সালা হবে রাজপথে।’
 

তারেক বলেন, ‘বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।’
 

তারেক রহমান বলেন, ‘টেইক ব্যাক বাংলাদেশ-এর সামান্য একটি অংশ অর্জিত হয়েছে, সম্পূর্ণভাবে এখনো আমরা অর্জন করতে সক্ষম হইনি। আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যখন আমরা বলতে পারবো- এদেশের মানুষের অধিকার কম-বেশি প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কমবেশি প্রতিষ্ঠিত হয়েছে, স্বাস্থ্যব্যবস্থাকে যখন মোটামুটিভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, এই দেশের নারীদের ক্ষমতায়ন যখন আমরা করতে পারবো, এই দেশের বেকার সমস্যার কমবেশি সমাধান আমরা করতে পারবো, তখনই আমরা বলতে পারবো- ‘টেইক ব্যাক বাংলাদেশ’ কিছুটা হলেও বাস্তবায়ন হচ্ছে।’
 

এর আগে প্রশিক্ষণ কর্মশালায় গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাথে ‘প্রশ্নোত্তর পর্বে’ অংশ নেন তিনি। এসময় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন তারেক রহমান।
 

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি— ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি’শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।