সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:১০:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশে বাধা, বিক্ষোভ ও হট্টগোল

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশে বাধা, বিক্ষোভ ও হট্টগোল

ঢাকা প্রেস নিউজ:-

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান বাধার মুখে পড়ে। পদবঞ্চিতদের প্রতিবাদ ও হট্টগোলে অনুষ্ঠানের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
 

বুধবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের কথা থাকলেও দেরি হয়। চারটার দিকে উত্তরা থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা ‘প্রাইভেট-প্রাইভেট, বৈষম্য মানি না’, ‘ঢাবির কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, সিন্ডিকেটের কমিটি মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
 

এদিকে, নতুন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও পাল্টা ‘শিক্ষা ঐক্য মুক্তি’ স্লোগান দিয়ে তাদের অবস্থান জানান দেন। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।