সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চলমান পরিস্থিতিতে বারবার এইচএসসি পরীক্ষার সময়সূচি পেছানোয় দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

চলমান পরিস্থিতিতে বারবার এইচএসসি পরীক্ষার সময়সূচি পেছানোয় দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে বারবার এইচএসসি পরীক্ষার সময়সূচি পেছানোয় দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে সেগুলো আবার নতুন করে প্রস্তুতি নিতে হবে এতে আমাদের পড়াশোনা গতি কমে যাবে। এছাড়া গত এক মাসে মাত্র তিনটি পরীক্ষা দিতে পেরেছি এতে করে পরবর্তীতে আমারা সেশন জটে পড়ে যাব। 

 

অভিভাবকরা বলছেন, বারবার সময়সূচি পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার ব্যঘাত ঘটছে। তারা জানান, পরীক্ষা পেছানোয় আমারা তাদের পড়ার টেবিলে আর নিয়মিত হতে দেখছি না। আমরা বলার পরও তারা পড়াশোনায় মনযোগী হতে পারছে না। 


আর শিক্ষকরা বলছেন, বারবার পরীক্ষা পেছানোর নেতিবাচক প্রভাব পড়তে পারে পরীক্ষার্থীদের ফলাফলের ওপর। খুলনা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, যে কোনো পরীক্ষার যখন সিডিউল ঘোষণা করা হয় তখন এটা পরীক্ষার্থীদের ওপর একটা মনস্তাত্ত্বিত চাপ তৈরি করে। যা পরীক্ষার্থীরা সহনশীলভাবে নিয়ে পড়াশোনায় নিয়মিত হয়।


প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় চার দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৮ জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে, স্থগিত হওয়া পরীক্ষা ১১ আগস্টের পর নেয়া হবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩০ জুন এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সিলেটে বন্যার কারণে পরীক্ষা শুরু হয় ৯ দিন পর।