ধূসর মরুর বুকে প্রাণের স্পন্দন সৃষ্টির নানা প্রচেষ্টা পৃথিবীর রাজা-বাদশাহরা করে গেছেন। এমনই একটি সফল প্রচেষ্টার নাম ‘বাগে শাহজাদে মাহান’। ফারসি এ নামের অর্থ হলো মাহানের শাহজাদার বাগান। বাগানটি ইরানের কিরমান প্রদেশের মাহান অঞ্চলের মরুভূমিতে অবস্থিত। মাহান শহর থেকে এর দূরত্ব ৬ কিলোমিটার। কাজার রাজবংশের সময় কিরমানের প্রশাসকরা বাগানটি নির্মাণ করেছিলেন।







