সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল আজ

শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল আজ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট আজ রোববার আদালতে জমা দেওয়ার কথা রয়েছে। তদন্ত কর্মকর্তা দুপুর ১২টার মধ্যে চার্জশিট দাখিল করবেন বলে জানা গেছে।

 

এর আগে গতকাল শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রামিসার ডিএনএ প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে।

 

মামলার তথ্য অনুযায়ী, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে সে বাসা থেকে বের হওয়ার পর অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না তাকে কৌশলে রুমে নিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটিকে স্কুলে না দেখে খোঁজ শুরু করেন তার মা।

 

পরে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা সন্দেহজনকভাবে একটি কক্ষের দরজার সামনে রামিসার জুতা দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা শিশুটির মরদেহ দেখতে পান।

 

ঘটনার পর ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

 

পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিতে সোহেল জানান, ঘটনার সময় শিশুটির মা দরজায় কড়া নাড়ছিলেন। এরপর তিনি তাকে আঘাত করে হত্যা করেন এবং পরে মরদেহ বিকৃত করেন বলে উল্লেখ করা হয়। ঘটনাস্থলে তার স্ত্রীও উপস্থিত ছিলেন বলে তিনি জানান।