মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডুয়েট ছাত্রদল কমিটি স্থগিত

ডুয়েট ছাত্রদল কমিটি স্থগিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের ঘোষিত কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়, যেখানে স্বাক্ষর করেন দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী ডুয়েট ছাত্রদলের নতুন কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এবং কেউ ঘোষিত কমিটির পদবি ব্যবহার করতে পারবে না। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশ জারি করেন।
 

এর আগে, নতুন কমিটি ঘোষণার পরপরই সভাপতিসহ ১৫ জন নেতা একযোগে পদত্যাগ করেন। ঘোষিত কমিটিতে আশরাফুল হককে সভাপতি এবং জামিরুল ইসলাম জামিলকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল, যা এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
 

তবে কমিটি ঘোষণার পরেই নেতারা গণপদত্যাগ করেন। পদত্যাগকারী নেতাদের অভিযোগ, ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছাত্রশিবিরের অনুপ্রবেশকারী। তার বিষয়ে আগেই কেন্দ্রীয় নেতৃত্ব ও সাংগঠনিক টিমকে জানানো হলেও রহস্যজনকভাবে তাকে পদায়ন করা হয়েছে। আদর্শগত পার্থক্যের কারণে তার সঙ্গে রাজনীতি করা সম্ভব নয় বলে পদত্যাগকারী নেতারা জানান।
 

তাদের আরও অভিযোগ, কমিটিতে বিবাহিত এবং অছাত্র আরাফাত হোসেনকে সহসভাপতি করা হয়েছে। এছাড়া, ইমন মোল্ল্যা পূর্বে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে প্রমাণ রয়েছে। তারা বলেন, ছাত্রদলের মতো আদর্শিক সংগঠনের একটি ইউনিটে ছাত্রশিবির, অছাত্র ও ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্তি আদর্শের রাজনীতির পরিপন্থী।
 

পদত্যাগকারী নেতারা হলেন: সভাপতি আশরাফুল হক, সহসভাপতি হাসান আল বান্না, আব্দুল কাদের, শাহ আলম মিয়া, রফিকুল ইসলাম মিয়া, মো. ইব্রাহীম, শাকিল আহমেদ, মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সিকদার, সহসাংগঠনিক সম্পাদক আবু সালেহ মানিক, দপ্তর সম্পাদক সাহেদ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক তৌফিক এলাহী ও ক্রীড়া সম্পাদক রাকিব হোসেন মজুমদার।
 

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক টিমের সদস্য মিয়া মোহাম্মদ রাসেল জানান, সবকিছু যাচাই-বাছাই করেই কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রশিবির ও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগের ব্যাপারে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি।