শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২৭:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বান্দরবানে আ.লীগ কার্যালয়ের ব্যানার নামিয়ে আগুন, উত্তেজনা

বান্দরবানে আ.লীগ কার্যালয়ের ব্যানার নামিয়ে আগুন, উত্তেজনা

বান্দরবান প্রতিনিধি:


বান্দরবান জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঝুলানো একটি ব্যানার নামিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে কোনো নেতাকর্মীর উপস্থিতি ছিল না। অভিযোগ রয়েছে, রাতের আঁধারে কেউ বা কারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি ব্যানার কার্যালয়ে টাঙিয়ে দেয়।

 

খবর পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলন ও ‘রেড জুলাই’-এর নেতাকর্মীরা সেখানে গিয়ে ব্যানারটি নামিয়ে আগুনে পুড়িয়ে দেন। এ সময় তারা কার্যালয়ের প্রবেশমুখের তালাও ভেঙে ফেলেন।

 

‘রেড জুলাই’-এর সদস্য সচিব মো. রমজান আলী বলেন, “আওয়ামী লীগের কোনো ব্যানার এই অফিসে ঝুলতে দেওয়া হবে না।”

 

রাতে কে বা কারা ব্যানারটি টাঙিয়েছে এবং কার নির্দেশে টাঙানো হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।