সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তার দেশের শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ড ইরানি বাহিনীকে দমাতে পারবে না।

 

সোমবার ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর এ মন্তব্য করলেন মোজতবা খামেনি। তিনি আরো বলেন, ইরান সত্যের পথে থাকা যোদ্ধা ও আত্মত্যাগী সশস্ত্র বাহিনী মিলে এমন এক শক্তিশালী, গভীরভাবে প্রোথিত ফ্রন্ট গঠন করেছে, যাদের সংকল্প সন্ত্রাস ও অপরাধ ভাঙতে পারে না।

 

মোজতবা খামেনির এ বক্তব্য লিখিত বিবৃতি আকারে এসেছে। ইরান যুদ্ধের শুরুতেই তার বাবা দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা হন তার ছেলে মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর তিনি জনসমক্ষে আসেননি।

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তখন থেকে ইরানের বহু জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে নিশানা করে হামলা চালানো হচ্ছে। এতে ইরানের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

 

আইআরজিসির গোয়েন্দাপ্রধান সম্পর্কে মোজতবা খামেনি বলেন, মাজিদ খাদেমি ইরানের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা ক্ষেত্রে নীরবে, নিষ্ঠার সঙ্গে কয়েক দশক কাজ করেছেন।

 

খাদেমিকে হত্যার দায় নিয়েছে ইসরায়েল। এ ছাড়া গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, তারা আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে হত্যা করেছে। তবে এ দাবির বিষয়ে তেহরান এখনো কোনো মন্তব্য করেনি।