মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি যুব মৈত্রীর

মুরাদনগরের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি যুব মৈত্রীর

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এক নারীকে ধর্ষণ ও তার বিবস্ত্র ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী।
 

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহাবুদ রানা তরুন বলেন, “মুরাদনগরে যা ঘটেছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি। একজন সংখ্যালঘু নারীকে নির্মমভাবে ধর্ষণের পর তার ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনা আমাদের বিবেককে হতবাক করেছে।”
 

বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটি এ বর্বর ঘটনার তীব্র নিন্দা জানায় এবং অভিযুক্ত ধর্ষক ফজর আলী ও তার সহযোগীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায়।”
 

সংগঠনটি মনে করে, ধর্ম, বর্ণ, জাত, পেশা নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশের জন্ম, আজ তা বারবার ধর্ষিত হচ্ছে। বিবৃতিতে বলা হয়, “নারী নিপীড়নের ঘটনা পাহাড়, সমতল, শহর কিংবা গ্রাম—কোথাও কমছে না। নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই, প্রতিবাদে নেই আশ্বাস—ফলে প্রতিনিয়ত নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন।”