সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

অনলাইন ডেস্ক:-

 

জার্মান পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলেছে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বর্তমানে চলছে ভোট গণনা, এবং আশা করা হচ্ছে, আগামীকাল সকাল নাগাদ পুরো ভোট গণনা শেষ হবে। খবর ডয়েচে ভেলের।
 

তবে বুথ ফেরত জরিপের ফল অনুযায়ী, রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ ২৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কট্টর ডানপন্থি দল এএফডি, যা পেয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ ভোট।
 

এই জরিপে আরও দেখা যাচ্ছে, বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন এসপিডি তৃতীয় অবস্থানে রয়েছে, যেটি পেয়েছে ১৬ শতাংশ ভোট।
 

সিডিইউ/সিএসইউ প্রার্থী ফ্রিডরিখ মেৎর্সের হতে পারেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর। তারা হয়তো এসপিডি বা গ্রিনের সঙ্গে জোট করে সরকার গঠন করবে। তবে এএফডি’র কট্টর অবস্থানের কারণে, তারা সকল রাজনৈতিক দলই এড়িয়ে চলছে, তাই তাদের জোট সরকারে থাকা সম্ভাবনা খুবই কম।
 

এবারের পার্লামেন্ট নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৬ কোটি। ৮৩-৮৪ শতাংশ ভোট পড়ার পূর্বাভাস রয়েছে, যা জার্মানির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে একটি রেকর্ড।
 

গত নভেম্বরে এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জনমত জরিপে রক্ষণশীল দল সিডিইউ এগিয়ে রয়েছে।