শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১২ জানুয়ারির মধ্যে জামায়াত জোটের আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা

১২ জানুয়ারির মধ্যে জামায়াত জোটের আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা

আগামীকাল রোববার অথবা সোমবারের মধ্যেই জামায়াত জোটের আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানিয়েছেন জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
 

শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।
 

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন বড় একটি পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ইইউ প্রতিনিধিরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

বৈঠকে ভোটের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে শঙ্কার কথা ইইউ প্রতিনিধিদের কাছে তুলে ধরেছে এনসিপি। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি কর্মকর্তারা অতিরিক্ত নিরাপত্তা দিচ্ছেন, যা গণমাধ্যম ও জনগণের কাছে ভুল বার্তা দিচ্ছে। তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার না করা হলে ভোটের পরিবেশ আরও বেশি অনিরাপদ হয়ে পড়তে পারে।
 

এসময় নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক। তার অভিযোগ, ঋণখেলাপিদের মনোনয়নও বৈধ ঘোষণা করছে ইসি, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে।