মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৬:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বকশীগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২

বকশীগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২

ঢাকা প্রেস,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:-

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

বুধবার (২২ জানুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন (পিতা: মৃত আবু বক্কর) এবং একই গ্রামের এরশাদ মিয়া (পিতা: আ. ছালাম) নামের এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
 

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, নাশকতার মামলার আসামি মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এরশাদ মিয়াকে জব্বারগঞ্জ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়। একই রাতে আলাদা অভিযানে জাকির হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে এই দুই আসামিকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।