সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩৯:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫৮৯ গ্রেপ্তার

‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫৮৯ গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ

 

দেশব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত মোট ৯,২৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

পুলিশ সদর দপ্তর থেকে সোমবার সন্ধ্যায় এই তথ্য জানানো হয়।
 

পুলিশ সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় (রোববার বিকেল থেকে আজ বিকেল) আরও ৯৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি কাঠের বাঁটযুক্ত পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২টি গুলি এবং ১টি মালবাহী ট্রাক।