সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তীব্র গরমে এসির প্রতি ঝুঁকছেন মধ্যবিত্তরাও

তীব্র গরমে এসির প্রতি ঝুঁকছেন মধ্যবিত্তরাও

তীব্র গরমে জমজমাট এয়ারকুলার, ফ্যান, এসির বাণিজ্য। তবে ইলেক্ট্রনিক্স পণ্যগুলো কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি অর্থ। তীব্র গরমে নগরজীবন যখন অতিষ্ঠ হয়ে উঠছে, তখন তাপদাহের হাত থেকে রক্ষা পেতে ফ্যান, এয়ার কুলারসহ নানা ইলেক্ট্রনিক্স পণ্যের বিক্রিও এখন তুঙ্গে। উচ্চবিত্তের পাশাপাশি গরম থেকে রক্ষা পেতে মধ্যবিত্তরাও ঝুঁকছেন এসির প্রতি। 


রাজধানীর দোকানগুলো ঘুরে দেখা যায়, সিলিং ফ্যান, স্ট্যান্ড ও চার্জার ফ্যানের পাশাপাশি বিক্রি হচ্ছে এয়ারকুলার। বছর ব্যবধানে এসবের বিক্রিও বেড়েছে ৩০ শতাংশ। গরমের সঙ্গে দামের ভারে নাকাল ক্রেতারা। অন্যদিকে, বছর ব্যবধানে মানভেদে ফ্যানের দাম বেড়েছে ৩০০ থেকে হাজার টাকা। আর এয়ারকুলারের ক্ষেত্রে তা ছাড়িয়েছে ২ হাজারের ঘর।

সমানতালে বেড়েছে এয়ারকন্ডিশনের বিক্রিও। ব্যবসায়ীরা জানান, গরমের সঙ্গে নানা আর্থিক প্রতিষ্ঠানের অফারের কারণে উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও এখন ঝুঁকছেন এসি কিনতে। বছরের এ সময়টায় এসি বিক্রি বেড়ে যায় ৫০ থেকে ৭০ গুণ। এমন বিক্রি চলতে থাকলে সরবরাহ সংকটের শঙ্কা ব্যবসায়ীদের।
ক্রেতাদের অভিযোগ, চাহিদাকে পুঁজি করে বাড়তি দাম নিচ্ছেন বিক্রেতারা। আর ব্যবসায়ীদের দাবি, ডলার সংকটসহ নানা কারণে বাড়াতে হয়েছে পণ্যের দাম। এক ক্রেতা বলেন, দেশে ব্যাপক গরম। এজন্য ছোট একটা ফ্যান কিনেছি। আরেকজন বলেন, প্রেশার তো একটু পরেই, বাড়তি দাম দিয়ে পণ্য কিনতে হচ্ছে।

খাত সংশ্লিষ্টদের হিসেবে, দেশে বছরে প্রায় পাঁচ লাখ ইউনিট এসি বিক্রি হয়। আর ফ্যান কিংবা এয়ারকুলারের সংখ্যাটা এ ক্ষেত্রে দ্বিগুণ।