সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতি সাত দিনের রিমান্ডে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতি সাত দিনের রিমান্ডে

ঢাকা প্রেস নিউজ

 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতি, যিনি একটি চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি, তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ২০১৮ সালের ৪ জুলাই, ব্যবসায়িক বিরোধের জের ধরে শাফির নির্দেশে তার সহযোগীরা ঢাকা শহরের উত্তরায় এরশাদ গ্রুপের চেয়ারম্যান মো. এরশাদ আলী’র বাসায় হামলা চালিয়ে চাঁদাবাজি, লুটপাট, এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটায়।
 

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন, আর আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।
 

এ ঘটনায়, গত বছর ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার হন শাফি মোদাচ্ছের খান জ্যোতি। ১৪ সেপ্টেম্বর আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুলাই মাসে শাফি মোদাচ্ছের খান জ্যোতির নির্দেশে হামলাকারীরা এরশাদ আলী’র বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ, ৫৫ লাখ টাকা, ৪৫ লাখ টাকার চাঁদা এবং আগাম স্বাক্ষরিত দুটি চেক বই নিয়ে যায়। এছাড়াও, বাসার আসবাবপত্র, সিসি ক্যামেরা এবং প্রতিষ্ঠানে হামলা করে প্রায় ২ কোটি টাকার ক্ষতি করা হয়। পরবর্তীতে, ২৮ সেপ্টেম্বর এরশাদ আলী এবং তার পরিবারকে গুম ও হত্যার হুমকি দেয় মামলার চার নম্বর এজাহার নামীয় আসামি আসিব বিন আনোয়ার।
 

এই ঘটনায় ১১ ডিসেম্বর ধানমন্ডি থানায় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এরশাদ আলী, এবং শাফি মোদাচ্ছের খান জ্যোতি ওই মামলার প্রধান আসামি।