মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫২:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সীমান্ত এলাকায় কৃষকদের চলাচলে যৌথ সিদ্ধান্ত

সীমান্ত এলাকায় কৃষকদের চলাচলে যৌথ সিদ্ধান্ত

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ- 


 

সীমান্ত এলাকার ১৫০ গজের মধ্যে শুধুমাত্র বাংলাদেশি ও ভারতীয় কৃষকদের চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিবি ও বিএসএফ।
 

বুধবার (২২ জানুয়ারি) রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপিতে সেক্টর কমান্ডার পর্যায়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সীমান্তে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহীর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।
 

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় কৃষকদের চলাচল ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না বলে দুই পক্ষ সম্মত হয়েছে।
 

এছাড়া, সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা উভয় বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার, গণমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার এবং স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত রাখার বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।