পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ৪২০ কোটি (৪ দশমিক ২ বিলিয়ন) মার্কিন ডলারের তলানিতে দাঁড়িয়েছে। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর দেশটিতে রিজার্ভ সর্বনিম্নে নেমে যাওয়ার ঘটনা এই প্রথম। সম্প্রতি পাকিস্তানের কিছু ঋণ পরিশোধ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এরপরই রিজার্ভের এ অবস্থার কথা জানাল দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি)।







