আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিস (এআইবিএস) ২০২৪ সালে ৫টি বিভাগে ১৬ জন পাচ্ছে এআইবিএস ফেলোশিপ। মার্কিন নাগরিকদের জন্য ৭টি এবং বাংলাদেশের নাগরিকদের জন্য ৯টিসহ এআইবিএস এ বছর মোট ১৬ জনকে এআইবিএস ফেলোশিপ প্রদান করেছে। এআইবিএস'র ঢাকা অফিসের সিনিয়র এ্যাডভাইজার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আমেরিকান নাগরিকদের জন্য সিনিয়র ফেলোশিপ, জুনিয়র ফেলোশিপ ও প্রি-ডিজারটেশন ফেলোশিপ এবং বাংলাদেশী গ্রাজুয়েট স্টুডেন্ট ফেলোশিপ ও পেশাগত উন্নয়ন ফেলোশিপ। বিজ্ঞ একাডেমিকদের দ্বারা পরিচালিত এআইবিএস ফেলোশিপগুলো বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা পরিচালনায় সহায়তা করে।
আমেরিকান সিটিজেনের মধ্যে: সিনিয়র ফেলোশিপ—
-
উইলিয়াম জিমারেল, সিনিয়র প্রভাষক, কলা ও মানবিক বিভাগ, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় আবুধাবি।
-
কারেন বার্টন, ডিশটিংগুইজড গবেষক/ উইনচেস্টার অধ্যাপক, জিওগ্রাফি, জিআইএস এবং সাসটেনএ্যাবিলিটি, নর্দান কলোরাডো বিশ্ববিদ্যালয়।
-
কার্ট কুহেন, পোস্টডক্টোরাল অ্যাসোসিয়েট, সামাজিক গবেষণা এবং পাবলিক পলিসি, নিউইয়র্ক
বিশ্ববিদ্যালয় আবুধাবি, জুনিয়র ফেলোশিপ—
-
লরা পেরেজ, পিএইচডি প্রার্থী, নৃবিজ্ঞান, পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি।
-
ড্যানিয়েল অ্যাডেল, পিএইচডি ছাত্র, ভূগোল এবং পরিবেশ, হাওয়াই বিশ্ববিদ্যালয়, মানোয়া।
-
ডেভিন ক্রিড, পিএইচডি প্রার্থী, ইতিহাস, ডিউক বিশ্ববিদ্যালয়।
প্রি-ডিজারটেশন ফেলোশিপ—
-
তৌসিফ নূর, পিএইচডি ছাত্র, হিস্ট্রি অব আর্টস, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে।
বাংলাদেশি সিটিজেন ফেলোশিপ যারা পেলেন: বাংলাদেশি গ্রাজুয়েট স্টুডেন্ট ফেলোশিপ—
-
আশিকুন্নবী, পিএইচডি ছাত্র, ভূগোল, স্যান ডিয়াগো স্টেট বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা বারবারা।
-
কাজী মোঃ মুকিতুল ইসলাম, পিএইচডি ছাত্র, সমাজবিজ্ঞান, বোস্টন বিশ্ববিদ্যালয়।
-
মুহাম্মদ আবদুর রকিব, পিএইচডি ছাত্র, নৃবিজ্ঞান, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আরভিন।
-
পৌশালি ভট্টাচার্য, পিএইচডি ছাত্র, ভূগোল, বাফেলো বিশ্ববিদ্যালয়।
-
রাফিয়া রহমান, পিএইচডি ছাত্র, নৃবিজ্ঞান, ইউনিভার্সিটি অ্যাট আলবেনি, সানি।
-
তাসফিয়া তাসনিম, পিএইচডি ছাত্রী, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সানি কলেজ অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ফরেস্ট্রি।
-
উম্মুল মুহসিনীন, পিএইচডি ছাত্র, ইতিহাস বিভাগ, সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়, টাম্পা।
পেশাগত উন্নয়ন ফেলোশিপ—
-
সাবরিনা আহমেদ, সহযোগী অধ্যাপক, ইংরেজি ও মানবিক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, হোস্ট ইনস্টিটিউশন: ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড পলিসি স্টাডিজ, ইউনিভার্সিটি অফ টেনেসি, নক্সভিলে।
-
ফিরোজা স্বপ্নিল, প্রভাষক এবং প্রোগ্রাম কো-অডিনেটর, স্নাতক স্কুল অব এডুকেশন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। হোস্ট ইনস্টিটিউশন: স্কুল অব এডুকেশন, জনস হপকিন্স ইউনিভার্সিটি।







