মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৮:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১০২৫ কারাবন্দিকে মুক্তি দিল রমজান উপলক্ষে আমিরাত

১০২৫ কারাবন্দিকে মুক্তি দিল রমজান উপলক্ষে আমিরাত

মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তাৎপর্যপূর্ণ এই মাসে অন্যের প্রতি দয়া ও অনুগ্রহ করতে বলা হয়েছে। তাই রমজান উপলক্ষে ১০২৫ কারাবন্দিকে ‍মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিশেষ নির্দেশনায় তাদের মুক্তি দেওয়া হয়। 

আমিরাতের বার্তা সূত্রে আরো জানা যায়, রমজান মাস উপলক্ষে ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ দুবাইয়ের ৯৭১ বন্দি এবং ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি আমিরাতের ১৫১ বন্দিকে মুক্তির নির্দেশ দেন। তা ছাড়া অন্যান্য অঞ্চলেও বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া বন্দিদেরও মুক্তি দেওয়া হয়।

আমিরাতে রমজানসহ গুরুত্বপূর্ণ ইসলামী দিবস উপলক্ষে কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়। তা সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রাধানদের একটি সাধারণ রীতি। বন্দিদের আচার-ব্যবহার ও অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণের করে বছরের বিশেষ দিনগুলোতে নির্দিষ্ট সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়। ফলে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা পরিবার ও সমাজের সেবায় ইতিবাচকভাবে ভূমিকার রাখার সুযোগ পান।

এদিকে তারাবির মাধ্যমে রমজান মাস শুরু করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিভিন্ন দেশের মুসলিমরা বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু করবেন। আর শুক্রবার থেকে রোজা পালন শুরু করবেন বাংলাদেশের মুসলিমরা।