সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি:-

 

জয়পুরহাটে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ইসরা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-ধামুরহাট সড়কের খনজনপুর নেসকো কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত ইসরার মা নাজমা মরিয়ম জয়পুরহাট সদর থানায় নারী পুলিশ সদস্য হিসেবে কর্মরত। তারা জয়পুরহাট পৌরসভার খনজনপুর মহল্লায় ভাড়া বাসায় থাকতেন।
 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, নাজমা মরিয়ম তার শিশুকন্যা ইসরাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত ইসরাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশার চালক উজ্জ্বল হোসেনকে আটক করেছে।