শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা

সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
 

সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 

নির্বাচন সংক্রান্ত এনসিপিসহ কয়েকটি দলের দাবি ও সংস্কার প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “আমাদের রাজনৈতিক দলগুলোতে বিচারবিবেচনার প্রতি আস্থা রয়েছে। তারা গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”
 

তিনি আরও জানান, “সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই এ বিষয়ে বারবার নির্দেশনা দিয়েছেন। নির্বাচন কমিশনও সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। পূর্বে যে মতভিন্নতা ছিল, আশা করছি তা শীঘ্রই দূর হবে।”
 

নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা চলছে না বলেও স্পষ্ট করেছেন ড. আসিফ নজরুল।
 

রাজনৈতিক মতপার্থক্য থাকলে কি সময়মতো নির্বাচন সম্ভব হবে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি ‘যদি’র ব্যাপার। তবে সরকারের অবস্থান স্পষ্ট: ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন আমাদের দৃঢ়প্রতিজ্ঞার বিষয়। রাষ্ট্রীয় সমস্ত কার্যক্রম এই লক্ষ্য অনুযায়ী এগোচ্ছে। পেছানোর কোনো সুযোগ নেই।”
 

জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন সংক্রান্ত এনসিপির দাবি সম্পর্কে তিনি বলেন, “এটি তাদের দলীয় বক্তব্য; সরকার হিসেবে আমাদের অবস্থান আলাদা।”
 

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, “গত এক বছরে আইনশৃঙ্খলা মাঝে মাঝে কিছুটা অবনতিও হয়েছে, আবার উন্নতিও হয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা স্বাভাবিক। এমন পরিস্থিতি আমরা আগেও মোকাবিলা করেছি এবং ভবিষ্যতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। ইনশাআল্লাহ আরও ভালো হবে।”

সূত্র: বাসস