শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩০:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

এভারকেয়ারের পাশে সেনা ও বিমান হেলিকপ্টার উড্ডয়ন: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

এভারকেয়ারের পাশে সেনা ও বিমান হেলিকপ্টার উড্ডয়ন: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

ঢাকা প্রেস ডেস্ক


 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশে বৃহস্পতিবার বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকলের আওতায় সেনাবাহিনী এবং বিমানবাহিনীর হেলিকপ্টার উড়বে। জনসাধারণকে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
 

বুধবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন অনুষ্ঠিত হবে।
 

বিজ্ঞপ্তিতে আরও অনুরোধ করা হয়েছে, এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার থেকে বিরত থাকতে।
 

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি আছেন এবং তার নিরাপত্তা জোরদার করা হয়েছে।