সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৬:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ৪৭ আসামির খালাস

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ৪৭ আসামির খালাস

ঢাকা প্রেস নিউজ

 

সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা ঈশ্বরদী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ মোট ৪৭ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
 

আজ বুধবার বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
 

ঘটনাটি ঘটে ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর। সেদিন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা রূপসা এক্সপ্রেস ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী স্টেশনে তার একটি পথসভা হওয়ার কথা ছিল। অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে একদল হামলাকারী ট্রেন লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
 

দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর, ২০১৯ সালের ৩ জুলাই আদালত এ মামলায় জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর কারাদণ্ড প্রদান করেন। তবে সর্বশেষ রায়ে হাইকোর্ট সব আসামিকে খালাস দিয়েছেন।