শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৩:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ

কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ

কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:

 

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা নিয়ে দাখিল করা আইনি চ্যালেঞ্জের চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। আপিল বিভাগের আদেশে তার প্রার্থিতা বহাল থাকায় সব ধরনের আইনি জটিলতার অবসান ঘটেছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা কায়কোবাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচন কমিশনে আপিল করেন এবং প্রার্থিতা বাতিলের দাবি জানান।

নির্বাচন কমিশন উভয় পক্ষের বক্তব্য ও কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগের পর্যাপ্ত ভিত্তি না পেয়ে আপিল খারিজ করে দেয়। ফলে কায়কোবাদের প্রার্থিতা বহাল থাকে।

ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে ইউসুফ সোহেল হাইকোর্টে রিট আবেদন করলে শুনানি শেষে হাইকোর্টও তা খারিজ করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন। পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হলে সর্বশেষ শুনানিতে আদালত সেটিও খারিজ করে দেন। এর ফলে কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা নিয়ে আর কোনো আইনি জটিলতা রইল না।

এ বিষয়ে মুরাদনগর বাজারের ব্যবসায়ী আখতার হোসেন বলেন, কায়কোবাদ এলাকার জনপ্রিয় নেতা এবং তাকে ঘিরে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসানে এখন ভোটের মাঠে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হয়েছে।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনটি ঘিরে চলা আইনি লড়াই দীর্ঘদিন আলোচনায় ছিল। আদালতের সর্বশেষ আদেশে এখন নির্বাচনী প্রচার ও প্রতিদ্বন্দ্বিতার পথ সম্পূর্ণভাবে উন্মুক্ত হলো।