রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

আলুর হিমাগার ভাড়া কেজি প্রতি ৫ টাকা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ 

আলুর হিমাগার ভাড়া কেজি প্রতি ৫ টাকা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে আলু চাষিরা। রোববার (৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ বি‌ক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আলু চাষি আব্দুস ছালাম ব্যাপারী, আবুল কাশেম দুলাল, শাহ্ আলম মোস্তফা, সোলায়মান আলী প্রমুখ। 

 

আলুর হিমাগার ভাড়া কেজি প্রতি ৫ টাকা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ 


 

কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক হিমাগারের ভাড়া কেজি প্রতি ছয় টাকা ৭৫ পয়সা পূণরায় নির্ধারণ করার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। তারা এ ভাড়া প্রত্যাখান করে কেজি প্রতি পাঁচ টাকা নির্ধারণ করার দাবি জানান। 
 

তারা আরো বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য ছয় টাকা ৭৫ পয়সা নির্ধারণ করলে উৎপাদন ও মজুদ খরচসহ প্রতি কেজির খরচ দাড়ায় প্রায় ৩৫ টাকা যা আগামীতে ভোক্তাদের ওপর প্রভাব পড়বে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্বারকলিপি দেন আলু চাষিরা।